• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • ঝালকাঠি

নিজের জমি নেই, লিজের জমিতে বাসমতি ধান চাষে সফল সুজল

নাঈম হাসান, ঝালকাঠি প্রতিনিধি
  ২৩ নভেম্বর ২০২৬, ২০:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

নিজের কোনো কৃষিজমি নেই। তবু কৃষিকাজের প্রতি প্রবল আগ্রহ আর নতুন কিছু করার প্রত্যাশা তাঁকে থামিয়ে রাখতে পারেনি। অন্যের জমি লিজ নিয়ে পরীক্ষামূলকভাবে চাষ করেছেন পাকিস্তানি লং বাসমতি-১১২১ জাতের ধান। প্রথমবারেই পেয়েছেন আশাব্যঞ্জক ফলন। মাত্র ১৫ হাজার টাকা খরচ করে এক বিঘা জমিতে ধান চাষ করে সব খরচ বাদে প্রায় ৪০ হাজার টাকা লাভের আশা করছেন ঝালকাঠির রাজাপুর উপজেলার কৃষক সুজল সরদার। তাঁর সাফল্যে নতুন এই জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের মধ্যেও।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদনিকাঠি এলাকার মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। বাতাসে দুলছে সোনালি হওয়ার অপেক্ষায় থাকা ধানের শীষ। প্রচলিত ধানের পাশাপাশি এবার মাঠে নজর কেড়েছে সুজল সরদারের চাষ করা পাকিস্তানি লং বাসমতি-১১২১ জাতের ধান। লম্বা দানা, বিশেষ সুগন্ধ ও উন্নত মানের এই ধান চাষ করে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন তিনি।

সুজল সরদারের নিজের কোনো কৃষিজমি নেই। কৃষিকাজের প্রতি আগ্রহ থেকেই অন্যের জমি লিজ নিয়ে শুরু করেন ধান চাষ। রাজাপুর উপজেলা কৃষি অফিসের পরামর্শে পরীক্ষামূলকভাবে এক বিঘা জমিতে প্রথমবারের মতো আবাদ করেন পাকিস্তানি লং বাসমতি-১১২১ জাতের ধান। জমি লিজ, বীজ, সার, কীটনাশক, পরিচর্যা ও অন্যান্য খাত মিলিয়ে তাঁর মোট খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। জমিতে ফলনও হয়েছে বেশ ভালো। সবকিছু ঠিক থাকলে উৎপাদিত ধান বিক্রি করে খরচ বাদে প্রায় ৪০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।

কৃষক সুজল সরদার বলেন, নিজের কোনো জমি না থাকায় অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ শুরু করেছেন। কৃষি অফিসের পরামর্শে নতুন জাতের এই ধান চাষ করেছেন। শুরুতে কিছুটা শঙ্কা থাকলেও জমিতে ভালো ফলন দেখে তিনি আশাবাদী। খরচ তুলনামূলক কম হওয়ায় ধান বিক্রি করে ভালো লাভের আশা করছেন। আগামীতে আরও বেশি জমিতে এই ধান চাষের পরিকল্পনা রয়েছে তাঁর।

এই জাতের ধানের অন্যতম আকর্ষণ তুলনামূলক কম সময়ে ফসল ঘরে তোলার সম্ভাবনা। ফলে একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে। ধান কাটার পর জমি প্রস্তুত করে সেখানে সরিষা, ডালসহ বিভিন্ন রবিশস্য আবাদ করা সম্ভব। এতে একদিকে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে বাড়বে কৃষকের আয়। পাশাপাশি বাসমতি চালের বিশেষ সুগন্ধ, লম্বা দানা ও বাজারে তুলনামূলক ভালো দামের সম্ভাবনা কৃষকদের কাছে এ জাতকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

সুজল সরদারের জমিতে বাসমতি ধানের ভালো ফলন দেখে আশপাশের কৃষকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই তাঁর জমিতে এসে ধানের শীষ, ফলন ও চাষপদ্ধতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। কেউ কেউ আগামী মৌসুমে নিজেদের জমিতে এ জাতের ধান চাষের পরিকল্পনাও করছেন। তাঁদের প্রত্যাশা, উৎপাদন খরচের তুলনায় ভালো দাম পাওয়া গেলে বাসমতি ধান হতে পারে বাড়তি আয়ের নতুন উৎস।

স্থানীয় কৃষকেরা জানান, প্রচলিত ধানের বাইরে নতুন জাতের এই ধান তাঁদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। জমিতে ফলন ভালো হলে এবং বাজারে ন্যায্য দাম পাওয়া গেলে তাঁরাও এ জাতের ধান চাষে আগ্রহী হবেন। তবে নতুন জাতের ধানের বীজের সহজলভ্যতা, চাষপদ্ধতি ও বাজারজাতকরণে কৃষি বিভাগের সহযোগিতা প্রয়োজন।

রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ বলেন, পাকিস্তানি লং বাসমতি-১১২১ জাতের ধান ঝালকাঠির মাটি ও আবহাওয়ায় চাষের উপযোগী। নতুন জাতের ফসল আবাদে কৃষকদের আগ্রহী করে তুলতে কৃষি বিভাগ কাজ করছে। এ জাতের ধান চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।

নিজের জমি না থাকলেও অন্যের জমি লিজ নিয়ে নতুন জাতের ধান চাষে সুজল সরদারের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাঁর এক বিঘা জমির পরীক্ষামূলক আবাদ সফল হলে রাজাপুরে বাসমতি ধানের চাষ সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন ফলন ও বাজারদরের নির্ভরযোগ্য তথ্য, মানসম্মত বীজের সরবরাহ এবং কৃষি বিভাগের নিয়মিত কারিগরি সহায়তা।

এমএস/

  • বাসমতি ধান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X